০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তাব দেয়ায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

  • Update Time : ০৩:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জামালপুরে বিয়ের প্রস্তাব দেয়ায় অটোরিকশা চালককে মারধর ও পিটিয়ে হত্যা করেছে কন্যাপক্ষের লোকজন। সদর উপজেলার দোয়ানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া (১৮) ওই গ্রামের মৃত নুরুল শেখের পুত্র।

সোহাগের মা কাঞ্চন বেগমের অভিযোগ, একই গ্রামের রফিকুল ইসলাম শ্যামল মিয়ার কন্যা চারদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে। বৃহস্পতিবার বিয়ের প্রস্তাব দেয় সোহাগ। এ নিয়ে বৃহস্পতিবার রাতে মেয়ের চাচা উজ্জ্বলের নেতৃত্বে লোকজন দুই দফায় সোহাগকে মারধর করে। পিটিয়ে হত্যার পর তার লাশ বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রাখে।

মেয়েটির বাবা রফিকুল ইসলাম শ্যামল মিয়া ঢাকা বিমানবন্দর এলাকায় থেকে ব্যবসা করেন। মেয়েটি বাবার সঙ্গেই থাকেন। করোনাভাইরাসের কারণে তারা গ্রামের বাড়িতে ফিরেন।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ লতিফ মিয়া জানান, খবর পেয়ে শুক্রবার সকালে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর থেকে রফিকুল ইসলাম শ্যামল মিয়াসহ তার বাড়ির সব লোকজন পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য জানা যায়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের প্রস্তাব দেয়ায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

Update Time : ০৩:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০