বিশ্বম্ভরপুরের নতুন ইউএনও বিশ্বনাথের জাদিদ
- Update Time : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সিলেটের বিশ্বনাথের কৃতিসন্তান সাদিউর রহিম জাদিদ। সোমবার (৩০ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেসময় (২০১৯ সাল) ভূমি সেবায় অবদানের জন্যে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়।
বিশ্বম্ভরপুরের নতুন ইউএনও সাদিউর রহিম জাদিদের গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামে। ৩৩তম বিসিএস ক্যাডার জাদিদ ২০১৪ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর ফেলোশিফের আওতায় যুক্তরাজ্যস্থ বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে ১ বছরের মাস্টার্স কোর্স সম্পন্ন করেন।





























