বিশ্বনাথে ৭ শত পরিবারকে আল-ইখওয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের খাদ্যসামগ্রী প্রদান
- Update Time : ০৪:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আল-ইখওয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে প্রায় ৭ শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার জানাইয়া গ্রামের নাজিম উদ্দিনের বাড়ি থেকে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ৬ শত পরিবারের সদস্যকে জনপ্রতি ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চানা, ১ লিটার সোয়াবিন তেল এবং আরো শতাধিক পরিবারের সদস্যদেরকে জনপ্রতি ১ বস্তা (৫০ কেজি) চাল, ২ কেজি ডাল, ২ কেজি চানা ও ৫ লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জানাইয়া গ্রামের মুরব্বী আলকাছ আলী, কালা মিয়া, আবদুল মজিদ, মখলিছ আলী, হাজী জমসিদ আলী, রজব উল্লাহ, মনোহর আলী, সংগঠক নাজিম উদ্দিন, শাহজাহান, শাহীন আলম, সুন্দর আলী রুহুল, রফিজ আলী, লাল মিয়া, আবুল মিয়া, আফছর আলী, নাজিম মিয়া, জাকির হোসেন, ইসমাঈল আলী, মারুফ আহমদ, জাহাঙ্গীর আলম, জমির আলী, ফাহিম আহমদ, আবদুস সালাম প্রমুখ।





























