বিশ্বনাথে বিএনপির নিহত ও নির্যাতিত নেতাকর্মীর পরিবারকে ঈদসামগ্রী প্রদান
- Update Time : ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহত, নির্যাতিত ও গুম পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মঙ্গলবার ঈদসামগ্রী প্রদান করা হয়েছে।
নিখোঁজ ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীর পরিবার, ইলিয়াস সন্ধান আন্দোলনে নিহত মনোয়ার, সেলিম, নির্যাতিত জুবায়ের আহমদ, শফিক মিয়া পরিবারের হাতে ঈদসামগ্রী তুলে দেন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ঈদসামগ্রী বিভাগীয় সমন্বয়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সৈয়দ আমিরুল ইসলাম (সনিট), সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী দিলোয়ার আহমদ দিনার, আশরাফ উদ্দিন রুবেল, রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুর রহমান আজাদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ইরন মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক কয়েছ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন,সদস্য শেখ ফরিদ, লিটন শিকদার, রুহেল আহমদ কালু, শিব্বির আহমদ, আবদুল বাছির, উপজেলা ছাত্রদল নেতা আবদুল মুমিন, দিলোয়ার হোসেন সজিব, আবদুর রহমান, জাহেদ আলী, কুতুব উদ্দিন রানা, রুবেল আহমদ, ময়নুল ইসলাম, সোয়ানুর রহমান সোহাগ, জামাল আহমদ, আবদুস সালাম, জুবায়ের আহমদ, জিতু মিয়া, আরফি মিয়া প্রমুখ।




























