১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের

  • Update Time : ০১:০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। বিরোধীদেরকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না। বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল; আজকে দেখা যাচ্ছে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি— যোগ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা তখন আরও বলেন, সার নাই, বিদ্যুৎ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। আমরা আশা করেছিলাম, এসব জনদূর্ভোগ নিয়ে সংসদে আলাপ হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত, শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম; প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিল। কিন্তু বিএনপি এখন ওয়াদা ভঙ্গ করছে জনগণের সঙ্গে। দুর্বল-মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। ওয়াকআউটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ঘিরে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ–তাচ্ছিল্য করেছেন— এমন অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের আপত্তি, হইচই, হট্টগোলে কিছু সময় সংসদে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়। পরে বিরোধী দলের আপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানায়, কিন্তু এরপরও পরিস্থিতি তাৎক্ষণিক শান্ত হয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের

Update Time : ০১:০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬