০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা গ্রেফতার
- Update Time : ১২:৩৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমরুল চৌধুরী উপজেলার সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আনতারুজ্জামান চৌধুরীর ছেলে। তিনি উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুসলিমা আক্তার চৌধুরীর ভাই। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গোয়ালাবাজার এলাকা থেকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ। মামলার সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতারের পর রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




























