০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাসচাপায় হাত দ্বিখণ্ডিত : রাজীবকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
- Update Time : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাজধানীতে দুই বাসের চাপায় হাত দ্বিখণ্ডিত হওয়ার মর্মান্তিক ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে রাজীবের সব চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সকালে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে আদেশ দেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে দুর্ঘটনার শিকার হন ২২ বছরের রাজীব। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসের সঙ্গে ধাক্কা লাগে স্বজন পরিবহনে থাকা রাজীবের। এতে তার ডান কনুই ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।




























