০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট

  • Update Time : ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ২৪ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দিনদুপুরে একদল সশস্ত্র দুর্বৃত্ত একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গুয়ারগাঁও বাজার এলাকার কলেজ রোডে আব্দুল মান্নান মিয়ার বাড়িতে এই তান্ডব চালানো হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একদল হামলাকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মান্নান মিয়ার বাড়ির দেয়াল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল তছনছ করে বাইরে ফেলে দেয়। হঠাৎ এই হামলায় বাড়ির সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীর স্ত্রী মুঞ্জু চৌধুরী অভিযোগ করে বলেন, ইকবাল মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। হামলাকারীরা আমাদের প্রাণনাশের হুমকিও প্রদান করে। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় একাধিকবার থানায় ফোন করা হলেও পুলিশ সময়মতো সাড়া দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র জানান, ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট

Update Time : ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬