০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ২০

  • Update Time : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২৯ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিরূপ মন্তব্যের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরকালিদাস (কালিয়াচর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মন্তব্য-পাল্টা মন্তব্য শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে রাতে গ্রামের মুরব্বি বিএনপি নেতা নুরুল হক ও ব্যবসায়ী হাফিজ আফজাল হোসেন উভয় পক্ষকে পোস্ট মুছে ফেলার আহ্বান জানান। এসময় লাহিন পোস্টটি মুছে ফেললে মাওলানা নাজমুল হক নসিব পক্ষ তা না করায় উত্তেজনা বিরাজ করে। পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় লাইন গং এদের বাড়িতে এবং দোকানে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় মাওলানা নাজমুল হক নসিবের সমর্থক কারীরা পরর্তীতে লাহিন গং প্রতিরোধ করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন লাহিন মিয়া (২০), নুরুল আমিন (৩৫), আব্দুস সোবহান (৫৫), সুফিয়ান (২০), জাকির(২০), সুফিয়ান (২০), আব্দুল জমির(৫০), হুসনা বেগম (৪০), ফাতেমা বেগম (৩৫) আব্দুল আজিজসহ আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ২০

Update Time : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬