প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী
- Update Time : ০২:২০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন নির্জন স্থানে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণীর বয়স ১৮ বছর। তার বাড়ি চকরিয়া উপজেলায়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভূক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান সরওয়ার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে। ওসমান কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত যুবককে আসামি করে মামলা দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভূক্তভোগী তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’





























