০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের এসআই হলেন শাবিপ্রবির ১৯ শিক্ষার্থী

  • Update Time : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৯ শিক্ষার্থী। বৃ্হস্পতিবার (১৭ জুন) সদ্য নিয়োগপ্রাপ্ত নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত ১৯ শিক্ষার্থী হলেন- ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদিক, নৃবিজ্ঞান বিভাগের মো. শরিফুল ইসলাম রাহাত, বাংলা বিভাগের আলমগীর হোসেন, সাদরুল আমিন, সমাজবিজ্ঞান বিভাগের আহসানুল হক আবির, শওকত আলী, চম্পক সরকার, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ উজ্জ্বল, নুরুল আমিন, সুশান্ত রায়, ইংরেজি বিভাগের আজিজুল হক রাজু, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ফখরুল আহমেদ, পরিসংখ্যান বিভাগের ইমরুল কায়েস ইমরান, সমাজকর্ম বিভাগের জাফর ইমাম বিপ্লব, মাসুদ আহমেদ, অর্থনীতি বিভাগের খুর্শেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সালাউদ্দিন মিফতা, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের শরিফুল ইসলাম হিমেল ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিবুল হাসান।

মো. শরিফুল ইসলাম রাহাত জানান, ‘শাবিপ্রবি থেকে আমরা ২১ জনের মধ্যে ১৯ জন যোগদান করে সফলতার সাথে মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করি। সকল প্রকার অন্যায় আর দুনীতির ঊর্ধ্বে থেকে মুজিব বর্ষের পুলিশ হবে জনতার পুলিশ তথা মানবিক পুলিশ এই আমরা বিশ্বাস করি। দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দেবার যে শপথ আমরা করেছি, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সে শপথ রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পুলিশের এসআই হলেন শাবিপ্রবির ১৯ শিক্ষার্থী

Update Time : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১