০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে কৃষকদের কাছ থেকে ১৬৯২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে
- Update Time : ০৫:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি পর্যায়ে অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ ২০২১ শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান কেনা হবে। সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরোধান ২৭ টাকা কেজি বা ১ হাজার ৮০ টাকা মন দরে উপজেলায় ১৬৯২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।





























