০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত- ২

  • Update Time : ০৪:০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ১৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’জনে। বুধবার (২৭ মে) দুপুরে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই পায়েল মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছিল। পরে ঐ সংঘর্ষে আহেরা বেগম (৩৫) নামের এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রোকিবুজ্জামান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের সাইদুর রহমান এবং আওয়াল নুর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন যুবক ঘটনাস্থলে মারা যান। আরেকজন মহিলাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এসময় আরো প্রায় ১০ জন লোক আহত হয়। আর নিহত পায়েল মিয়ার মরদেহ ময়না তদন্ত শেষে শ্রীহাইল গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত- ২

Update Time : ০৪:০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬