০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ আহত- ২০

  • Update Time : ০৪:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে পরবর্তীতে সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো পক্ষ সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রথমে অল্পসংখ্যক লোকজনের মধ্যে মারামারি শুরু হলেও পরে উভয় পক্ষের শত শত মানুষ এতে অংশ নেন। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয় এবং অনেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে এলাকায় অবস্থান নেন। সংঘর্ষের ঘটনায় তাজপুর বাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে সিলেট-ঢাকা মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমি নিজেও আহত হয়েছি। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ আহত- ২০

Update Time : ০৪:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬