জগন্নাথপুরে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের হাতে পুরস্কার
- Update Time : ০৬:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) জগন্নাথপুরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। জগন্নাথপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত। অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




























