০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাফনের ৯ মাস পর কবর খুঁড়ে তোলা হলো ব্যাবসায়ীর লাশ
- Update Time : ০৯:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দাফানের ৯মাস ১৯দিন পর আবুল আল মাহমুদ ওরফে আবুল মিয়া (৬০) নামে এক ব্যাবসায়ীর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামে। মামলার বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট অফিসের এসআই সঞ্জয় লাল দেব। লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী। উল্লেখ্য, গত বছরের ২৩ মার্চ একটি রাস্তার পাশে গার্ডওয়াল নির্মানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় মৃত্যুবরন করেন আবুল আল মাহমুদ ওরফে আবুল মিয়া (৬০) নামের ওই ব্যাবসায়ী।




























