তথ্য অধিকার সংক্রান্ত বিতর্কে সিলেট বিভাগে চ্যাম্পিয়ন চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়
- Update Time : ০১:০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: তথ্য অধিকার সংক্রান্ত বিতর্কে সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় সুনামগঞ্জের ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ায় ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান তার কার্যালয়ে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র বিতরণ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ জুন অনুষ্ঠিত ভার্চুয়ালি এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় দল এই বিজয়লাভ করে। বিজয়ী দলের শিক্ষার্থী হলো মাহিয়া তাহসিন তানিশা (দলনেতা), আনিসা ইসলাম ও পুষ্পিতা দেবনাথ পৌষী। সিলেট বিভাগীয় কমিশনার অফিসের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।





























