ডা. নজরুল ইসলাম খানের মৃত্যুতে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার শোক প্রকাশ
- Update Time : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. নজরুল ইসলাম খান শুক্রবার বেলা ১১.২০মিনিটে মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাও. সদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, মাও. নূরুল হুসাইন, মাও. আকিক হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাও. বুরহান উদ্দিন, মাও. নূরুল ইসলাম, মাও. আখতার হুসাইন, মুহিব্বুর রহমান শিবলু, সাংগঠনিক সম্পাদক মাও. আখতার হুসাইন আতিক, হাফিজ মাও. আবু সাঈদ, মাও. বদরুল আলম, মাও. আলী খান, মাও. নূরুল ঈমান, মাও. ফারুক আহমদ, মাও. জামিলুল হক আমিনী, মাও. ফরিদ আহমদ, ফারুক আহমদ জাবেদ, মাও. সুলাইমান আহমদ, অধ্যাপক শুকুর আলী, মাও. শুয়াইবুর রহমান, মাও. আবুল হাসনাত, মাও. আলী আকবর প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁর মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি





























