০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় জন্ম নিবন্ধন দিবসে বিশ্বনাথে সভা

  • Update Time : ০৯:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: ‘নাগরিক অধিকার করতে সুরক্ষা, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আরাফাত মাসুদ, সাংবাদিক কামাল হোসেন।

এসময় বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসের এআইসিএস আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়নের সচিব বিজিত রঞ্জন সরকার, দশঘর ইউনিয়নের সচিব আবুল হোসেন, একটি বাড়ী একটির খামার প্রকল্পের সমন্বয়কারী মামুনুর রশিদ, শামীম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জাতীয় জন্ম নিবন্ধন দিবসে বিশ্বনাথে সভা

Update Time : ০৯:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০