জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- Update Time : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বসতঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই উমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামে বসবাস করে আসছিলেন। স্থানীয়রা জানান, প্রায় ৮ বছর আগে একই ইউনিয়নের বনগাঁও গ্রামে বিয়ে করেন বাবুল মিয়া। তাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। গত (৪ সেপ্টেম্বর) অভিমান করে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর বাবুল মিয়া একাই বাড়িতে ছিলেন। জগন্নাথপুর থানার এসআই উমর ফারুক জানান, পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়ি থেকে বাবুল মিয়া নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়।




























