০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৈয়দপুর-শাহারপাড়ার যুবক নিহত
- Update Time : ১২:২৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শামসুদ্দিন (সাদ্দাম) (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবের বাজার-জগন্নাথপুর সড়কের হবিবপুর মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুদ্দিন (সাদ্দাম) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (দক্ষিণপাড়া) গ্রামের তৈয়ব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহারপাড়া গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জগন্নাথপুর বাজারে যাওয়ার পথে পৌর এলাকার হবিবপুর মোল্লাবাড়ির সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই মোশাররফ ও এসআই কবির আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।




























