জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- Update Time : ১০:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর থানার নবনির্মিত ভবন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




























