০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মদসহ গ্রেফতার ২
- Update Time : ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানাগেছে, গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামে অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদসহ গ্রামের আমির উদ্দিনের ছেলে শেখ ইসলাম উদ্দিন ওরফে জাহাঙ্গীর (২৮) ও একই গ্রামের ফারুক মিয়ার ছেলে লাল মিয়াকে (২৫) গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





























