১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতার- ২ 

  • Update Time : ১০:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনায় এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাসের নেতৃত্বে এবং এএসআই কামাল উদ্দিনের সহযোগিতায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রাম থেকে এজাহারনামীয় আসামি মোঃ শামসুদ্দিনকে (৫২) গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে। অপরদিকে, শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামদর টপি গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে সুজন মিয়াকে (৩৫) জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি জগন্নাথপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-১১৬৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৬, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার মামলার আসামি। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত দুই আসামিকে পুলিশ প্রহরায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতার- ২ 

Update Time : ১০:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬