জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন জামায়াতের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
- Update Time : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় শ্রীধরপাশা বাজারে জামায়াত কার্যালয়ে আগামী দুই বছরের জন্য ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন। সভা শেষে তিনি আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি মাওলানা সামিরুজ্জামান, সেক্রেটারি মিসবাহ উদ্দিন, অফিস ও বায়তুলমাল সেক্রেটারি আল-আমীন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি সালমান কোরেশী, শ্রম বিভাগীয় সেক্রেটারি ডাঃ রাফিক উদ্দিন, পেশাজীবী সেক্রেটারি রিয়াজ উদ্দিন, যুব বিভাগীয় সেক্রেটারি মুহিদুর রহমান। এ ছাড়া ইউনিয়ন টিমের সদস্যরা হলেন, আমিরুল ইসলাম, ডাঃ হাবিবুর রহমান, খায়রুল ইসলাম, সুলতান মিয়া, সুয়েব আহমদ, ডাঃ আব্দুল হামিদ ও ডাঃ নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম ও মোঃ দিলোয়ার হোসাইন।




























