০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- Update Time : ০৬:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র নির্দেশে আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাজ্জাদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেনের নেতৃত্বে এসআই সাকিব হোসেন এএসআই আলী আকবরের সহযোহিতায় একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবলীগ নেতা মোঃ সাজ্জাদ খানকে (৪৩) রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ খানকে আজ সোমবার (২১ এপ্রিল) বিকেলে পুলিশ পাহারায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























