ছাতকে সন্ত্রাসী হামলার দেড় সপ্তাহ পরও আসামিরা অধরা
- Update Time : ১১:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০১৭
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে সন্ত্রাসী হামলার দেড়সপ্তাহ পরও আসামিরা গ্রেফতার হয়নি। ফলে আসামিদের অব্যাহত হুমকিতে বাদি পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। জানা যায়, ২৭জুলাই সন্ধ্যায় ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদের অফিস সহকারি আঙ্গুর আলম লাকেশ্বর বাজারস্থ অফিস থেকে আশিক মিয়ার সাথে ছোট পলিরগাঁও গ্রামের নিজ বাড়িতে যাবার পথে মৃত আব্দুস ছোবহানের পুত্র ও স্থানীয় এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান ও মর্তুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এতে আঙ্গুর আলম গুরুতর আহত হয়। এসময় দু’জনের কাছ থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকা লুঠে নেয়া হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে ছোট পলিরগাঁও গ্রামের শফিকুল ইসলামের পুত্র আহতের চাচাতো ভাই শামিম আহমদ বাদি হয়ে মৃত আব্দুস ছোবহানের পুত্র আশিকুর রহমানকে প্রধান করে ছাতক থানায় ১৩জনের নামে ছাতক থানায় একটি মামলা (নং ৪৩, তাং ২৯.০৭.২০১৭ইং) দায়ের করেন। মামলায় মর্তুজ আলী, মাসুক আলী, জলাল উদ্দিন, ইসকার আলী, আনছার আলী, ইমাম উদ্দিন, সালাহ উদ্দিন, আলা উদ্দিন, এলকাছ মিয়া, নুর উদ্দিন, নানু মিয়াও হেলাল মিয়া। এদিকে মামলার দেড়সপ্তাহ পরও কোন আসামি গ্রেফতার না হওয়ায় বাদিকে মামলা তুলে নেয়ার হুমকি দেয়া হচ্ছে বলে বাদির অভিযোগে জানা গেছে।





























