০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৩ হাজার ৮শ’ টাকা জরিমানা
- Update Time : ০৪:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ আগস্ট ২০২১
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (৩১ জুলাই) ছাতক পৌর শহর ও জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন । এসময় স্বাস্থ্যবিধি না মানা ও সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ১০টি মামলা দায়েরের মাধ্যমে বিভিন্ন ব্যাক্তি,ব্যবসায়ী প্রতিষ্ঠান ও যাত্রীবাহী যান চালকের কাছ থেকে ১৩ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান, লকডাউন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























