ছাতকে ত্রাণ বিতরণকালে ইউপি সদস্য আহত
- Update Time : ০৬:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্য আব্দুর রহিম। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। ইউনিয়নের প্রতি ওয়ার্ডে যথাক্রমে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ৯নং ওয়ার্ডে সকাল থেকে বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরন শুরু করেন ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। নৌকাযোগে ত্রাণ বিতরণকালে একপর্যায়ে ৯নং ওয়ার্ডের আগিজাল এলাকায় পৌছলে বন্যা কবলিত লোকজনের মাঝে ত্রান বন্ঠন করতে থাকেন তারা। এসময় বোকা নদীর উপর নির্মিত ব্রিজের এপ্রোচ এলাকায় নৌকা থেকে ৯নং ওয়ার্ড সদস্য আব্দুর রহিম ছিটকে পড়ে যান। পানির নিচে গর্তে পড়ে আব্দুর রহিম তার ডানহাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তাকে দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে মেম্বার আব্দুর রহিম নিজ বাসভবনে বর্তমানে বিশ্রামে রয়েছেন। তিনি সকলের দোয়া প্রত্যাশী।





























