০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর আটক

  • Update Time : ০৫:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: রাতের আঁধারে মোটরসাইকেল চুরির ঘটনায় মোটরসাইকেলসহ চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোরের নাম পরান আহমদ তোয়াক্কুল (৩৬)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মো. কনু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জামালগঞ্জ থানার উত্তর ইউনিয়নের হাজীপাড়া গ্রামে দুলাল মিয়ার বাসা থেকে গেটের তালা ভেঙে সুজুকি জিক্সার (সুনামগঞ্জ-ল-১১-০৬৯১) মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২৪ মে রবিবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলীর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল ও আশপাশের যাতায়াত পথের সিসি ক্যামেরা পর্যালোচনা করে আসামি পরান আহমদকে শনাক্ত করেন। গোপন সংবাদের ভিত্তিতে ছয় ঘণ্টার অভিযানের পর সোমবার ভোরে খালিয়াজুরী থানার লিপসা এলাকা থেকে পরান আহমদকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তির ভিত্তিতে নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানাধীন লিপসা বাজার থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে জামালগঞ্জ থানা পুলিশ। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ছয় ঘণ্টার অভিযান চালিয়ে চোরসহ চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তিনি আরও জানান, আটককৃত পরান আহমদের বিরুদ্ধে জেলার বিভিন্ন উপজেলায় চুরি, ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধের মামলা রয়েছে। এ ঘটনায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর আটক

Update Time : ০৫:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬