১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুঁড়া মশলার প্যাকেটে হেরোইন

  • Update Time : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মোছা. পারভীন নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। এসময় তার হেফাজতে থাকা ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, মোহাম্মদপুর থানার রায়ের বাজারের এক মাদক ব্যবসায়ীর বাসায় হেরোইন আছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পারভীনকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তার কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়ক বা প্যাকেটে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, গ্রেফতারকৃত পারভীন একজন মাদক ব্যবসায়ী। তিনি ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় হেরোইন বিক্রি করেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গুঁড়া মশলার প্যাকেটে হেরোইন

Update Time : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১