০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গরু চুরির সময় ৪ চোর আটক

  • Update Time : ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদ্যস্যকে আটক করেছে বরিশালের গৌরনদীতে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আটকের পর শুক্রবার সকালে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন গরুর মালিক শহিদুল হাওলাদার। দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বরগুনার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের ছেলে আমিনুল ফকির (২৩), ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শুভ মিয়া (৩২) এবং গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের ছেলে রবিউল হাসান (৩২)। এর মধ্যে তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সহিদুল ইসলাম জানতে পারেন একই উপজেলার কান্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের একটি গরু চুরি করে পিকাপে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে পুলিশের চেকপোষ্ট বসানো হয়। ওই রাতেই পৌর এলাকার কাসেমাবাদ এলাকায় গরুসহ একটি পিকাপ আটক করেন তারা। আটককৃত ৪ জন ওই গরুর বৈধ কোন কাগজপত্র দেখাতে না পাড়ায় গরুসহ তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান। সুত্র: বাংলাদেশ প্রতিদিন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গরু চুরির সময় ৪ চোর আটক

Update Time : ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১