০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার সুযোগ আছে : পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : ০৩:১৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার সুযোগ আছে। প্রয়োজনে আনার অনুমতি দেওয়া হবে, কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে বিদেশি কূটনীতিকদের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের অভ্যন্তরে যেকোনো ধরনের চিকিৎসা সেবা নিতে পারবেন। তবে তিনি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাই বিদেশ যেতে পারবেন না। তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বিদেশে পাঠানো যাবে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, তবে বিদেশে যেতে হলে নিয়ম অনুযায়ী তাকে আবার কারাগারে যেতে হবে এবং নতুন করে আবেদন করতে হবে। তবেই বিদেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আইনি ব্যবস্থার উপর। গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। গতকাল রোববার তার শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। সংবাদ সম্মেলনে চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া এখন স্টেবল আছেন। তবে প্রতিবার রক্তক্ষরণের সময় মৃত্যুর মুখে যাচ্ছেন তিনি। চিকিৎসকরাও এখন অসহায় বোধ করছেন।’তিনি আরও বলেন, ‘আমরা আশঙ্কা করছি ম্যাডামের যদি পুনরায় পাকস্থলীতে রক্তক্ষরণ হয় তাহলে সেটা বন্ধ করার মতো সাপোর্টিং টেকনোলজি আমাদের এখানে নেই। সে ক্ষেত্রে ওনার যদি আবার রক্তক্ষরণ হয়, তাহলে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যাবে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার সুযোগ আছে : পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৩:১৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১