০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে ইফতার বিক্রি করতে পারবে রেস্তোরাঁগুলো
- Update Time : ০৬:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাজধানী ঢাকার প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে। তবে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়।
নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, রেস্টুরেন্টগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পরবে। তবে রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। এছাড়া ফুটপাতেও কোনো দোকান বসতে পারবে না।





























