০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান

  • Update Time : ১১:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মুহিতের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক সদস্য জুবাইর হোসেন। এসময় সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন সিহাব, মুজাহিদুল ইসলাম, আবদাল মিয়া, অধীর রঞ্জন দাস এবং কলেজ শাখার প্রভাষক আলমগীর হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা উপহার তুলে দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান

Update Time : ১১:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬