০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাভোগের ২৭ বছর পর নির্দোষ প্রমাণিত

  • Update Time : ০৬:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অবৈধভাবে ভারত থেকে ৬টি গরু আমদানির অভিযোগের মামলায় ১৯৮৭ সালে যশোরের বিচারিক আদালত আবদুল কাদের ও মফিজুর রহমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। পরে আবদুল কাদের ও মফিজুর রহমান রায়ের বিরুদ্ধে তৎকালীন যশোর বিভাগীয়  হাইকোর্টে আপিল করেন। বিভাগীয় হাইকোর্ট বিলুপ্ত হলে ওই আপিল মামলা ঢাকার হাইকোর্টে আসে। তবে, এর মধ্যেই ৫ বছর সাজা খেটে ১৯৯১ সালে বেরিয়ে যান আবদুল কাদের ও মফিজুর রহমান। এদের মধ্যে মফিজুর রহমান ইতিমধ্যে মারা গেছেন। অবশেষে বিচারিক আদালতের রায়ের ৩১ বছর পর হাইকোর্টে সেই আপিলের শুনানি হয় মঙ্গলবার। আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে আবদুল কাদের ও মফিজুর রহমানকে বেকসুর খালাস দেন বিচারপতি কাজী রেজা-উল হক’র একক হাইকোর্ট বেঞ্চ। আদালতে এ দুজনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর প্যানেলের আইনজীবী কুমার দেবুল দে। মানবজমিনকে তিনি বলেন, আইনি জটিলতার কারণে এ দুজনের আপিল হাইকোর্টে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। মঙ্গলবার শুনানি শেষে আজ রায় ঘোষণা করেছেন আদালত। সাজা খাটা শেষ হওয়ার ২৭ বছর পর হাইকোর্টের রায়ে দুজনকেই বেকসুর খালাস পেয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কারাভোগের ২৭ বছর পর নির্দোষ প্রমাণিত

Update Time : ০৬:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮