কারবালার আত্মাদান হলো জালিমের সামনে আল্লাহর বাণী প্রচারে সর্বোত্তম দৃষ্টান্ত: রেদওয়ান আহমদ চৌধুরী
- Update Time : ০৬:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কারবালার প্রান্তরে রাসুল সা. এর পরিবারের সদস্যগণ প্রাণ উৎসর্গের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা ইতিহাসে বিরল। উপন্যাস বা ঐতিহাসিকগণের অনুমান নির্ভর বিবৃতি কারবালার ইতিহাস নয়। ইয়াজিদের সাথে ইমাম হোসেন রা. এর জিহাদ সিংহাসনের দ্বন্দ্ব ছিল না। যারা কারবালার জিহাদকে ইমাম হোসেনের গদি রক্ষার লড়াই বলেন, নিঃসন্দেহে তারা ইয়াজিদের দোসর। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা ও জালিমের সামনে সত্যের বাণী প্রচার ছিল এর মূল লক্ষ্য। কারবালার আত্মদানের শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আল্লাহর পথে জীবন উৎসর্গ করার শপথ নিতে হবে। মৌলভীবাজারের জুড়ী উপজেলা শাখা আয়োজিত সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আরিফের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ কাওছার আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল জলিল, সিলেট মহানগর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, ঢাকা মহানগর অফিস সম্পাদক শায়খুল ইসলাম, এমসি কলেজ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাবু।
এসময় উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুশ শহীদ, সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, আনফর আলী, উপজেলা ক্বারী সোসাইটি সভাপতি ক্বারী আব্দুল মালিক প্রমুখ। বিজ্ঞপ্তি





























