কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি- সুনামগঞ্জে হেফাজতের
- Update Time : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে ‘অমুসলিম’ ঘোষণার দাবিতে বিশাল শানে রিসালাত ও খতমে নবুওয়ত সম্মেলন করেছে হেফাজতে ইসলাম। সম্মেলনে বক্তারা খতমে নবুওয়তের আকিদাকে ইসলামের মৌলিক বিশ্বাস হিসেবে উল্লেখ করে কাদিয়ানীদের বিষয়ে দ্রুত রাষ্ট্রীয়ভাবে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার জোর দাবি জানান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। এই আকিদার পরিপন্থী কোনো মতবাদ বা সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া বা তাদের কার্যক্রম চলতে দেওয়া মুসলমানদের ধর্মীয় চেতনার পরিপন্থী। তিনি এ দাবির পক্ষে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে যৌথ সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মইনুল হক ও মাওলানা শফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বাছির ও মাওলানা তাফাজ্জুল হক আজিজ। তারা বলেন, কাদিয়ানী ইস্যু দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের দাবি। এই সংবেদনশীল বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সহসভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন মো. ইলিয়াস, মাওলানা আমজাদ হোসেন, অধ্যক্ষ মঞ্জুরে মওলাসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় আলেম-ওলামারা। এছাড়া সম্মেলনে মাওলানা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল করিম হুসাইন, মাওলানা ইকরামুল হক, মাওলানা আখতার হোসেন, মাওলানা মোহসিন আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শামসুদ্দিন মাসুদ, মাওলানা মোশাহিদ আলী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা কবীর আহমদ, মাওলানা আলী হায়দার ও মাওলানা হাসান শহিদসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। সম্মেলনকে কেন্দ্র করে দোয়ারাবাজার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। স্থানীয় আলেম-ওলামারা আগামী দিনগুলোতে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।




























