উচ্চ শিক্ষা গ্রহনে বিশ্বনাথের শিপনের কানাডা যাত্রা
- Update Time : ০৩:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারি ২০১৯
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: মেধাবী শিক্ষার্থী শিপন আহমেদ উচ্চ শিক্ষা গ্রহনের জন্য কানাডা গেছেন। ২৫ ডিসেম্বর ওই শিক্ষার্থী জেট এয়ারওয়েজে কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। শিপন আহমেদ সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ থেকে এইচ এস সি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় উচ্চ শিক্ষা অর্জনে ইউনিভার্সিটি অব প্রিন্স এডওয়ার্ড আইসল্যান্ড কানাডা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে যান। শিপন আহমেদ বিশ্বনাথ সদর ইউনিয়নের দন্ডপানিপুর গ্রামের হাজী রমিজ আলী ও আমিরুন নেছা দম্পতির ছেলে। উল্লেখ্য, শিপন আহমেদ এর বড় ভাই সুমন আহমেদও ইউনিভার্সিটি অব প্রিন্স এডওয়ার্ড আইসল্যান্ড কানাডা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।
এ ব্যাপারে সুমন আহমেদ ও শিপন আহমেদের মামা মো. কলমদর আলী বলেন, দুই ভাগ্নাই মেধাবী ছাত্র। পড়ালেখা করে তারা নিজেকে প্রতিষ্ঠিত করবে পাশাপাশি বিদেশের মাটিতে দেশের মুখ উজ্ঝল করবে বলে তিনি মনে করেন। তিনি দুই ভাগ্নার জন্য সবার দোয়া ও আর্শিবাদ কামনা করেন।





























