১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকেও গোল বন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

  • Update Time : ১১:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মালয়েশিয়ার পর এবার ইরানকেও গোল বন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা। হংকংয়ে অনুষ্ঠিত চার জাতি জকি ক্লাব মহিলা ফুটবলের দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে ৮-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।

ম্যাচের প্রথম মিনিটেই তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ১৩ মিনিটে আবারো গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তাহুরা। এবার ২৯ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচের ৩২ মিনিটে অ্যানি মগিনি ও প্রথমার্ধের যোগ করা সময়ে শামসুন্নাহার গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর তাহুরা খাতুনের মতো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শামসুন্নাহার। তিনি ম্যাচের ৬৩ মিনিটে দ্বিতীয় ও ৬৭ মিনিটে তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মগিনি। ম্যাচের শেষ সময়ে একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে ইরান।

নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আগামী রবিবার বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। চার দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইরানকেও গোল বন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

Update Time : ১১:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮