ইউপি নির্বাচনে জমিয়তের ১০ চেয়ারম্যান প্রার্থী
- Update Time : ০৬:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশ মাত্র ১০জন চেয়ারম্যান প্রার্থী দিয়েছে প্রাচীণ ইসলামিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিষয়টি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয়ধাপের ইউপি নির্বাচনে সিলেট জেলায় ৩জন, সুনামগঞ্জে ৫জন, মৌলভীবাজার জেলায় ১জন এবং বি.বাড়িয়া জেলায় ১জন। জমিয়ত কর্তৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নে মো. মাসউদ আজহার, গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নে মৌলানা নিজাম উদ্দিন, ৯নং ডৌবাড়ি ইউনিয়নে এনামুল ইসলাম। সুনামগঞ্জের সদর উপজেলার ৯৪নং কাঠইর ইউনিয়নে মো. শামছুল ইসলাম, ৮নং মোহনপুর ইউনিয়নে ফয়জুনূর ফয়েজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে মো. মফিজুর রহমান, ১নং পশ্চিম পাগলা ইউনিয়নে মো. সজিব আহমদ, ২নং জয়কলস ইউনিয়নে মো. ওয়ারিছ উদ্দীন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে মো. আব্দুল্লাহ এবং বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার ৪নং কালিকচ্ছ ইউনিয়নে ইদ্রিস মোহাম্মদ খাঁন। জানা যায়, এই ১০জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ইতোমধ্যে নির্বাচন কমিশনেও জমা দেয়া হয়েছে। দলটির প্রতীক হলো খেজুর গাছ।





























