০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সফল

  • Update Time : ০৫:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সব ধর্মের মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, ধর্মীয় অনুষ্ঠান করতে পারে। আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সফল। দেশের উন্নয়নে আওয়ামী লীগ স্বার্থহীনভাবে কাজ করে গেছে। করোনা মহামারী, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ করে না। যে দলের জন্য কাজ করবে তাকেই মূল্যায়ন করা হবে। এটা জননেত্রী শেখ হাসিনার সাফল্য এটা বাংলাদেশের সাফল্য। সোমবার দুপুরে শিবচরের সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিএম আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী সিনিয়র পুলিশ সুপার আবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা, সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকী মুন্নী প্রমুখ।

প্রধান অতিথি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, করোনাকালীন মহামারী, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের সময় শিবচরে বিএনপির ভূমিকা ছিল নিষ্ক্রিয়। করোনার সময় মানুষের পাশে না দাঁড়িয়ে তারা ঘরে বসে তামাশা দেখেছে। বন্যার সময় বন্যার্তদের পাশে দাঁড়ায়নি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে। সব ধর্মের মানুষের পাশে থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আ’লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সফল

Update Time : ০৫:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০