০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তিকর অবস্থায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক!
- Update Time : ০৩:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মমিনকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতায় আটক করেছে স্থানীয়রা। আটকের পর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ভগিরাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের মীমাংসায় আটক থেকে মুক্তি পান মমিনুল। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছিলেন। ওই নারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। এ ছাড়া মমিনুল মাস্টার অভিযোগ করেন ওই নারী তাকে ডেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে দাবি করে থানায় অভিযোগ করেন। তবে মীমাংসার পর আজ রবিবার দুপুরে উভয় পক্ষ অভিযোগ তুলে নেন। মডেল থানার সেকেন্ড অফিসার এসআই বাকী বিল্লাহ জানান, উভয় পক্ষ অভিযোগ তুলে নেওয়ায় মমিনুলকে ছেড়ে দেওয়া হয়েছে। সুত্র: কালের কন্ঠ।





























