আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- Update Time : ০৫:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্টে ৯ দিন সাপ্তাহিক ছুটি থাকবে। এর সঙ্গে রয়েছে তিনটি সরকারি ছুটি। এগুলো হলো- ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির পঞ্জিকা বিশ্লেষণে দেখা যায়, আগস্ট ও সেপ্টেম্বর- এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। যদিও প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।























