০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
- Update Time : ০৭:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে।
জানাগেছে, শনিবার বিকেলে স্থানীয় কচুরকান্দি গ্রামের ময়না মিয়া নামের এক ব্যক্তি স্থানীয় মইজপুর গ্রামের লিটন মিয়ার কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে রসুলগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় ময়না মিয়ার ভাই ইমরান আহমদ (২৪) আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।





























