জগন্নাথপুরে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানের খন্ড সংবাদ
- Update Time : ০৭:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয় :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকটি খন্ড সংবাদ লক্ষ করা গেছে।
(১) শনিবার জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিসের জেলা পরিষদ”। এখন থেকে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামের দায়িত্ব পালন করবেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা পরিষদের অধীনে থাকা অডিটরিয়ামের প্রায় সবগুলো সিলিং ফ্যান বিকল থাকায় অনুষ্ঠানে আসা জনগণ প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে যাওয়ার দৃশ্য দেখে প্রতিমন্ত্রী এ ক্ষোভ ঝাড়েন।
(২) অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন বলেন, রাস্তা-ঘাট না থাকলেও মানুষ পায়ে হেটে চলতে পারে। তবে শিক্ষিত না হলে ছেলে-মেয়েরা অমানুষ হয়। যে কারণে আমি চেয়ারম্যান থাকা কালে রাস্তা-ঘাটের উন্নয়ন না করে শিক্ষার উন্নয়ন করেছি।
(৩) উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে বলে উপস্থিত সবাইকে হাত উঠিয়ে শপথ করান।
(৪) উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার তাঁর বক্তব্যে জগন্নাথপুরের সবচেয়ে বড় সমস্যা ভাঙাচোরা রাস্তা-ঘাটের মেরামত কাজ দ্রুত করাতে প্রতিমন্ত্রীর প্রতি আহবান জানালে জনতার করতালিতে মুখরিত হয়ে উঠে অডিটরিয়াম। (৫)অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন“বঙ্গ ভবন থাকলেও হাওয়া ভবন এখন আর নেই”।
(৬) অনুষ্ঠানের উদ্যোক্তা জগন্নাথপুর উপজেলা পরিষদ স্থানীয় সাংবাদিকদের অনুষ্ঠানের আমন্ত্রন না করায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যদিও দলীয় নেতাকর্মীরা সাংবাদিকদের আমন্ত্রন করেন।
(৭) অডিটরিয়ামের ফ্যান বিকল থাকায় অনুষ্ঠানে দর্শক সারিতে বসা বাপ্পী রাণী দে নামের এক শিক্ষিকা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে বলেন “ ফ্যান ঘুরে না মাথা ঘুরে”।
(৮) জগন্নাথপুরে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে লোক সমাগত বাড়াতে দক্ষিণ সানমগঞ্জ থেকে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহ প্রতিমন্ত্রীর সাথে নেতাকর্মীরা আসেন।
(৯) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় প্রতিমন্ত্রী সহ সিনিয়র নেতৃবৃন্দের আপ্যায়নের ব্যবস্থা করা হলেও খেতে না পেয়ে ক্ষুধার্ত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।





























