ইহকালের রঙ্গমঞ্চ : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৩:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
আদিম অধিবাসীর সখ্যতা নেই, বহিরাগতেরই মাখামাখি,
তুচ্ছ বিষয়েও চারদিকে দেখি শুধু অকারণ লাফালাফি।
ভাতকে এখন ‘অন্ন’ বলে তিন দিনের বৈরাগী,
ক্ষমতার লোভে মত্ত মানুষ, অহংকারে অনুরাগী।
কত ক্ষমতাধরকে দেখেছি শেষমেশ দীনহীন বেশে পালাতে,
ইতিহাস সাক্ষী, অহংকারী টেকেনি কোনো কালেতে।
জীবনের প্রথম পাঠ যে শিখেছে আলেমেরই কাছে,
আজ সে-ও মেতেছে আলেম-বিদ্বেষী নোংরা মিছে মিছে।
পরের চরিত্র নিয়ে যারা দিন-রাত করে লেখালেখি,
নিজের অতীত ভুলে গিয়ে সাজে আজ মহামনিষী!
আপন ভিটামাটি ছেড়ে এসে অন্যের আঙিনায়,
আজ সে দেখায় বাহাদুরি ক্ষমতারই জোছনায়।
পিতা তোমার আলেম ছিলেন, নিজেও পড়েছ তাঁদের কাছে,
দুনিয়ার মোহ আর লোভের কাছে কি সব অতীত ধুয়ে গেছে?
ভুলো না হে মানুষ, এই ধরা যে বড়ই ক্ষণস্থায়ী,
পরকালের অন্তিম যাত্রায় মোরা সকলেই যে পথচারী।
ভবে আসার পর কানে এসেছিল মধুর আজানের ধ্বনি,
যিনি শেখালেন জীবনের আদব, তিনিই আলোর খনি।
আলেম নামের সেই গুণীজন শ্রেষ্ঠ শ্রদ্ধার পাত্র,
তাঁদের চরণে বিনম্র থাকা উচিত জীবনের প্রতিটি ছাত্র।
জ্ঞানের আলোকে যে জন আজ দিতে পারে গালি,
তার অন্তরে রয়েছে কলঙ্ক, চরিত্রে কালি।
আল্লাহই শেষমেশ হেদায়েতের মালিক, নেই কোনো সন্দেহ,
তাঁর বিচারের কাঠগড়া থেকে ছাড় পাবে না তো কেহ।
লেখক: কাজী ও সাংবাদিক, শান্তিগঞ্জ- সুনামগঞ্জ।


























