০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি

  • Update Time : ০১:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটিতে সভাপতি হয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অন্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ শামীম কায়সার (গাইবান্ধা-৪), আজহারুল ইসলাম মান্নান (নারায়ণগঞ্জ-৩), নুরুল আমিন (চট্টগ্রাম-১), নিপুন রায় চৌধুরী (মহিলা আসন-১১), সুবর্ণা শিকদার (মহিলা আসন-২০), মোহাম্মদ নুরুল আমিন (রংপুর-৬) এবং মোহাম্মদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২)। মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপির এই দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি

Update Time : ০১:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬