জগন্নাথপুরে নুর আলীর খুনিদের ফাসির দাবিতে সোচ্চার এলাকাবাসী
- Update Time : ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত ১৬ সেপ্টেম্বর গ্রামের আ.লীগ নেতা ফয়সল মিয়া ও বিএনপি নেতা জাবেদ আলম কোরেশীর লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ৭০ জন আহত হওয়ার ঘটনায় ১২৩ জনকে আসামি করে দুই পক্ষের মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে।
ইতোমধ্যে মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে ঘটনার ১২ দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সল মিয়া পক্ষের বীর মুক্তিযোদ্ধা তছকির আলীর ছেলে নুর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নুর আলীর খুনিদের ফাসির দাবিতে সোচ্চার হয়ে উঠেন এলাকাবাসী।
বুধবার স্থানীয় শ্রীধরপাশা গ্রামের মাওলানা মতিউর রহমান, জাহির খান, সুজন মিয়া, নুরুজ্জামান, শিরু মিয়া, ফখরুল মিয়া, রব্বানী মিয়া, রেজওয়ান আহমদ ও কদ্দুছ মিয়া সহ স্থানীয়রা নিহত বীর মুক্তিযোদ্ধার ছেলে নুর আলীর খুনিদের ফাসির দাবি জানান। সেই সাথে সংঘর্ষে জাবেদ আলম কোরেশী পক্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার সহ হত্যা মামলার প্রধান আসামি জাবেদ আলম কোরেশীকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া গত মঙ্গলবার দৈনিক সবুজ সিলেট পত্রিকায় “জগন্নাথপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ,আতংকে দিন কাটাচ্ছেন নারাী-শিশুরা” শিরোনামে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এ ধরণের পক্ষপাত মূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তারা সকলের প্রতি আহবান জানিয়েছেন।





























