০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
- Update Time : ০৯:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানাগেছে, গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের মৃত রশিদ উল্লার স্ত্রী সাহেদা বিবি (৮৫)।
সোমবার সকাল ৬ টার দিকে গ্রামের অন্য বাড়ির পুকুরে বৃদ্ধা সাহেদা বিবির লাশ দেখতে পান গ্রামবাসী। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, বৃদ্ধা একজন মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে তাঁর পরিবারের লোকজন জানান। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।





























